Loading...
গত বছর আমার পাঁচ হাজার টাকা যাকাত আসে। যাকাতের হিসাব করার পর আমি নিয়ত করি, এখন থেকে গরিব-মিসকীনদের যত সাহায্য সহযোগিতা করব, সব যাকাতের টাকা থেকেই হিসাব হবে। তবে আমি সে জন্য কোনো টাকাপয়সা আলাদা করে রাখিনি। এরপর পুরো বছর বিভিন্ন সময়-সুযোগে দান-সদকা করি। দান করার সময় কখনো যাকাতের নিয়ত করেছি। আবার কখনো সাধারণ দান হিসাবেই সদকা করেছি। সুনির্ধারিতভাবে যাকাতের নিয়ত ছিল না। জানার বিষয় হল, যেহেতু আমি বছরের শুরুতে সকল দান-সদকার ব্যাপারে যাকাতের নিয়ত করে নিয়েছি, তাই যেসব সদকা সাধারণ দান হিসাবে করেছি, দেওয়ার সময় সুনির্ধারিতভাবে যাকাতের নিয়ত ছিল না, তা কি যাকাত হিসাবে আদায় হয়েছে? | প্রশ্ন-উত্তর