Loading...
কিছুদিন আগে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে ৫০০ টাকার একটি নোট পেয়েছিলাম। বিষয়টি নিয়ে ইমাম সাহেবের সাথে আলোচনা করলে তিনি বললেন, আপনি এলান করেন, অমুক জায়গায় কিছু টাকা পাওয়া গেছে, যার হয় সে যেন উপযুক্ত দলীল দিয়ে টাকাটা নিয়ে যায়। এভাবে কয়েকদিন যাবৎ এলান করার পরও যখন কেউ আসল না, তখন ইমাম সাহেব বললেন, কোনো গরিব ব্যক্তিকে দিয়ে দেন। এখন মুফতী সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি, আমি জানি, যাকাতের টাকা ছেলে-মেয়েদেরকে দেয়া যায় না। আমার প্রশ্ন হল, আমার এক মেয়ে গরিব। সে ও তার স্বামী দু’জনই খুবই কষ্টের সাথে জীবন যাপন করে। আমি কি আমার মেয়েকে উক্ত টাকা দিতে পারব? নাকি যাকাতের মতো- পড়ে পাওয়া টাকাও দেয়া যাবে না। দয়া করে জানিয়ে বাধিত করবেন। | প্রশ্ন-উত্তর