Loading...
আমরা দুই বন্ধু একসাথে এক বাসায় ভাড়া থাকি। আমি ব্যবসা করি আর সে পড়াশোনা করে। গত কয়েকদিন আগে আর্থিক কিছু সমস্যার কারণে সে এই বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে চাচ্ছিল। আমি ওকে বললাম, এই বাসা ছাড়ার দরকার নেই। তুমি থাকতে থাক। তোমার বাসা ভাড়া আমি দিয়ে দিব। আমার এই কথা শুনে সে থেকে যেতে রাজি হয়। আমি এখন মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে, আমি যদি আমার ব্যবসার যাকাতের টাকা থেকে তার বাসা ভাড়া আদায় করে দিই তাহলে কি জায়েয হবে? এবং এর দ্বারা কি আমার যাকাত আদায় হবে? অনুগ্রহ করে সঠিক সমাধান জানালে কৃতজ্ঞ থাকব। | প্রশ্ন-উত্তর