Loading...
আমাদের এলাকার এক লোক নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে শহরে চলে গেছে। পূর্বে তার আরেক স্ত্রী ছিল। দ্বিতীয় বিয়ে করার পর থেকে সে আগের স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন সে মহিলা তার স্বামীর বাড়িতে থাকলেও তার যাবতীয় খরচাদি তার বাবাই অল্প অল্প করে দিয়ে থাকে। ওই মহিলার বাবা ও স্বামী দুজনই মোটামুটি সচ্ছল। কিন্তু ওই মহিলার নিজ মালিকানায় প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ নেই। হুজুরের কাছে জানতে চাই, এমতাবস্থায় তাকে কি যাকাত দেওয়া যাবে? এক লোক বলেছেন মহিলার বাবা ও স্বামী যেহেতু সচ্ছল, তাই তাকে যাকাত দেওয়া যাবে না। তার কথা কি ঠিক? | প্রশ্ন-উত্তর