গত মাসে আমার দোকানের ব্যবসায়িক পণ্যের যাকাতবর্ষ পূর্ণ হওয়ার কিছুদিন পর দুর্ঘটনাক্রমে দোকানে আগুন লেগে অনেক মাল পুড়ে যায়। আর কিছু মাল বাকি থাকে। মুহতারামের নিকট জানার বিষয় হল- এরূপ অবস্থায় আমাকে কি পুরো মালের যাকাত দিতে হবে?
উত্তরঃ
না, এক্ষেত্রে পুড়ে যাওয়া পণ্যগুলোর যাকাত দেওয়া লাগবে না। অবশিষ্ট মালের যাকাত দিলেই চলবে।
রেফারেন্সঃ
-কিতাবুল আছল ২/১০৫; ফাতাওয়া সিরাজিয়্যাহ পৃ. ২৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০
🔗 সূত্রঃ মাসিক আলকাউসার