📖
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী মাসিক আলকাউসার এর যাকাত সম্পর্কিত সকল প্রশ্ন-উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন

আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। প্রতি বছর এই প্রতিষ্ঠানের যাকাত আমি হিসাব করে বের করি। এই বছর যাকাত বের করলে বস আমাকে যাকাতের কিছু টাকা দিয়ে বললেন, এই টাকাগুলো তোমার জানাশোনা গরীব লোকদের দিয়ে দিও। আমার এক খালা খুব গরীব। আমি কি তাকে এই টাকাগুলো দিতে পারব?

উত্তরঃ

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার খালাকে যাকাতের টাকাগুলো প্রদান করতে পারবেন। কেননা যাকাত আদায়ের প্রতিনিধি তার গরিব আত্মীয়কে যাকাত দিতে পারে।

রেফারেন্সঃ

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৯; ফাতাওয়া বাযযাযিয়াহ ৪/৮৬; আদ্দুররুল মুখতার ২/২৬৯

আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। প্রতি বছর এই প্রতিষ্ঠানের যাকাত আমি হিসাব করে বের করি। এই বছর যাকাত বের করলে বস আমাকে যাকাতের কিছু টাকা দিয়ে বললেন, এই টাকাগুলো তোমার জানাশোনা গরীব লোকদের দিয়ে দিও। আমার এক খালা খুব গরীব। আমি কি তাকে এই টাকাগুলো দিতে পারব? | প্রশ্ন-উত্তর