Loading...
আমি গত বছরের শেষ দিকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সিকিউরিটি এডভান্স হিসেবে এক লক্ষ টাকা দিতে হয়েছে। এ এক লক্ষ টাকা বাসা ছেড়ে দেওয়ার সময় শেষ তিন মাসের ভাড়া হিসেবে কর্তন করা হবে। প্রতি বছর আমি আমার যাকাতযোগ্য সকল সম্পদ হিসাব করে তা থেকে দেনা বাদ দিয়ে বাকি সম্পদের ২.৫% যাকাত দিয়ে থাকি। এখন আমি জানতে চাচ্ছি, সিকিউরিটি এডভান্স হিসেবে দেওয়া এই এক লক্ষ টাকার যাকাত আমাকে দিতে হবে কি না? দেওয়া লাগলে কত দিন দিয়ে যেতে হবে? বিষয়টি বিস্তারিত জানানোর বিনীত অনুরোধ রইল। | প্রশ্ন-উত্তর