Loading...
আমার এক প্রবাসী আত্মীয় প্রায় প্রতি বছর তার গ্রামের বাড়ীতে শীতের আগে গরীব লোকদের মাঝে বস্ত্র এবং কুরবানীর আগে চাল, ডাল, তেল, মসলা ইত্যাদির প্যাকেট তৈরি করে তা তাদের মাঝে বিতরণ করেন। এবং তিনি তা যাকাতের টাকা থেকে করে থাকেন। তো এভাবে টাকা না দিয়ে বস্ত্র বা খাবার কিনে দিলে কি এর দ্বারা যাকাত আদায় হবে? জানিয়ে উপকৃত করবেন। | প্রশ্ন-উত্তর