Loading...
আমাদের গ্রামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি একটি বিপদে পড়ে তার জমি বন্ধক রেখে ঋণ নেয়। পরবর্তীতে তিনি ঐ ঋণ পরিশোধ করতে পারছিলেন না। এদিকে তার সংসারের খরচের জন্য জমিরও প্রয়োজন। কিন্তু বিষয়টি লজ্জায় তিনি কারো কাছে প্রকাশ করেননি। আমরা দুই-তিনজন বিষয়টি জানতে পেরে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাওনাদারকে অনুরোধ করি, তিনি যদি আমাদের কথা কাউকে না বলেন তাহলে আমরা ঐ ব্যক্তির ঋণ পরিশোধ করে দিব। তিনি এতে রাজি হয়েছেন। এখন আমি যদি আমার যাকাতের অর্থ দিয়ে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেই তাহলে আমার যাকাত আদায় হবে কি? যদি আদায় না হয় তাহলে কি শুধু তাকে কোনভাবে জানিয়ে দেওয়াই যথেষ্ট হবে না তার হাতেই টাকা দিতে হবে? | প্রশ্ন-উত্তর