📖
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী মাসিক আলকাউসার এর যাকাত সম্পর্কিত সকল প্রশ্ন-উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন

যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণকাজে ব্যয় করা যাবে কি?

 

উত্তরঃ

না, মসজিদ মাদরাসার নির্মাণ কাজে যাকাতের অর্থ ব্যয় করা যাবে না; বরং যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হল, যাকাত গ্রহণের যোগ্য কাউকে যাকাতের টাকার পূর্ণ মালিক বানিয়ে দেওয়া। 

রেফারেন্সঃ

-মুসান্নাফে আব্দুর রায্যাক ৪/১১৩; হেদায়া ১/২০৫; ফাতহুল কাদীর ২/২০৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭২; ফাতাওয়া সিরাজিয়া ৮২; আদ্দুররুল মুখতার ৩/২৯১

যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণকাজে ব্যয় করা যাবে কি? | প্রশ্ন-উত্তর