Loading...
এক বছর আগে আমার আম্মা ইন্তেকাল করেছেন। তাঁর একাউন্টে ১৫ লক্ষ টাকা আছে। সে টাকা এখনো ব্যাংকেই আছে। ওয়ারিশদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। তাই কাউকে টাকা না দেওয়ার জন্য ব্যাংকে নোটিশ পাঠানো হয়েছে। তিন মাস আগে একজন ব্যাংক থেকে টাকা আনতে গেলে তারা অসম্মতি জানায় এবং ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে, ব্যাংক নিজেই ওয়ারিশদের মধ্যে তাদের প্রাপ্য অংশ বণ্টন করে দিবে। জানার বিষয় হল, ঐ টাকার যে অংশ আমি পাব তার কারণে কি আমার উপর বিগত বছরের যাকাত ওয়াজিব হবে? | প্রশ্ন-উত্তর