আমার শ্বশুরের ইন্তেকালের পর শাশুড়ি আম্মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তাই আমিই তার দেখাশুনা করি এবং খরচাদি দিই। এক্ষেত্রে আমি কি তাকে যাকাত দিতে পারব?
উত্তরঃ
শাশুড়িকে যাকাত দেওয়া জায়েয আছে। তাই আপনার শাশুড়ি যাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে যাকাত দিতে পারবেন।
রেফারেন্সঃ
-কিতাবুল আছল ২/১২৪; আলমুহীতুর রাযাবী ১/৫৫৫; আলবাহরুর রায়েক ২/২৪৩; আদ্দুররুল মুখতার ২/৩৪৫-৬
🔗 সূত্রঃ মাসিক আলকাউসার