Loading...
এক ব্যক্তির ঢাকা শহরে বেশ কিছু জমি আছে। যার বর্তমান মূল্য কয়েক কোটি টাকা। ঐ জমিগুলো ক্রয় করার সময় তার বিক্রি করা উদ্দেশ্য ছিল না। বরং তিনি সম্পত্তি গড়ার উদ্দেশ্যে ক্রয় করেছিলেন। অবশ্য পাশাপাশি এই নিয়তও ছিল যে, কখনো ভালো দাম পাওয়া গেলে বিক্রি করে দিবেন। তার ঐ জমিগুলোর উপর যাকাত আসবে কি না? জানালে খুশি হব। | প্রশ্ন-উত্তর