Loading...
আমি একটি মহিলা মাদরাসায় পড়াশোনা করি। সেখানে আমার এক বান্ধবী আর্থিক সংকটের কারণে লাগাতার দুই মাস মাদরাসার বেতন পরিশোধ করতে পারেনি। কর্তৃপক্ষ বেতন পরিশোধ করার জন্য তাগাদা দিলেও সে লজ্জার কারণে তার ওযরের কথা বলেনি। এ বিষয়ে একবার আমি তাকে চাপাচাপি করলে সে পুরো ব্যাপারটি আমাকে খুলে বলে। বিষয়টি আম্মুকে বললে আম্মু তার সম্মতি নিয়ে দুই মাসের বেতন পরিশোধ করে দেন। কিছুদিন আগে জেনেছি, আম্মু নাকি যাকাতের টাকা দিয়েই তার বকেয়া বেতন পরিশোধ করেছেন। এখন আমার প্রশ্ন হল, আমার বান্ধবী যদিও যাকাত গ্রহণের উপযুক্ত, কিন্তু এভাবে বকেয়া বেতন পরিশোধের মাধ্যমে কি আমার আম্মুর যাকাত আদায় হয়েছে? জানিয়ে বাধিত করবেন। | প্রশ্ন-উত্তর