📖
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী মাসিক আলকাউসার এর যাকাত সম্পর্কিত সকল প্রশ্ন-উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন

আমার কয়েকটি মাইক্রোবাস আছে। এগুলো ভাড়ায় খাটাই। জানতে চাই, বছর শেষে ঐ গাড়িগুলোর কি যাকাত দিতে হবে?

  

উত্তরঃ

না। ঐ গাড়ির যাকাত দিতে হবে না। কেননা এগুলো যাকাতযোগ্য সম্পদ নয়। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেছেন, যে সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই যাকাত ফরয হয়। অন্যান্য আসবাবপত্রে যাকাত ফরয হয় না। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ১০৫৬০) তবে ভাড়া বাবদ যে অর্থ আসে তা যাকাতযোগ্য সম্পদ।

আমার কয়েকটি মাইক্রোবাস আছে। এগুলো ভাড়ায় খাটাই। জানতে চাই, বছর শেষে ঐ গাড়িগুলোর কি যাকাত দিতে হবে? | প্রশ্ন-উত্তর