📖
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী মাসিক আলকাউসার এর যাকাত সম্পর্কিত সকল প্রশ্ন-উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন

একজন লোকের উপর যাকাত ওয়াজিব। তার এক ছেলে মাদরাসায় পড়ে এবং সে বালেগ। তার মাদরাসার পড়াশোনার খরচ কি তার বাবা যাকাতের টাকা থেকে দিতে পারবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তরঃ

বালেগ সন্তান যাকাত গ্রহণের যোগ্য হলেও পিতা-মাতার যাকাত তাকে দেওয়া জায়েয নয়। পিতা নিজের যাকাতের অর্থ থেকে তাকে পড়ার খরচ দিলে যাকাত আদায় হবে না।

রেফারেন্সঃ

আদ্দুররুল মুখতার ২/৩৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮; বাদায়েউস সানায়ে ২/১৫৮

একজন লোকের উপর যাকাত ওয়াজিব। তার এক ছেলে মাদরাসায় পড়ে এবং সে বালেগ। তার মাদরাসার পড়াশোনার খরচ কি তার বাবা যাকাতের টাকা থেকে দিতে পারবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। | প্রশ্ন-উত্তর