📖
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী মাসিক আলকাউসার এর যাকাত সম্পর্কিত সকল প্রশ্ন-উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন

জনৈক ব্যক্তি তার ছেলেকে বললেন, আমার নিকট এখন জমা টাকা নেই। তুমি তোমার টাকা দ্বারা আমার যাকাত আদায় করে দাও। পরে তোমাকে দিয়ে দিব। ছেলে পিতার যাকাত আদায় করে দিল। এখন জানার বিষয় এই যে, ছেলে নিজের টাকা দ্বারা পিতার যাকাত আদায় করার দ্বারা পিতার যাকাত আদায় হয়েছে কি?

উত্তরঃ

জ্বী, পিতার যাকাত আদায় হয়েছে। কেননা, এক্ষেত্রে ছেলে থেকে টাকা ঋণ নিয়ে তা দ্বারা যাকাত আদায় করা হয়েছে। আর ঋণের টাকা দিয়েও যাকাত আদায় করা যায়।

রেফারেন্সঃ

খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; ফাতাওয়া খানিয়া ১/২৬২

জনৈক ব্যক্তি তার ছেলেকে বললেন, আমার নিকট এখন জমা টাকা নেই। তুমি তোমার টাকা দ্বারা আমার যাকাত আদায় করে দাও। পরে তোমাকে দিয়ে দিব। ছেলে পিতার যাকাত আদায় করে দিল। এখন জানার বিষয় এই যে, ছেলে নিজের টাকা দ্বারা পিতার যাকাত আদায় করার দ্বারা পিতার যাকাত আদায় হয়েছে কি? | প্রশ্ন-উত্তর