Loading...
আমি আমার স্ত্রীকে এই শর্তে ছয় ভরি স্বর্ণের অলংকার প্রদান করি যে, তোমাকে এগুলোর মালিক বানিয়ে দিলাম, তবে শুধু ব্যবহার করতে পারবে। অন্য কাউকে দিতে পারবে না, বিক্রয় করতে পারবে না এবং এগুলো পরিবর্তন করে অন্য কিছু বানাতেও পারবে না। কোন একটি শর্তের খেলাফ করলে তোমার মালিকানা বাতিল বলে গণ্য হবে। আমার উদ্দেশ্য ছিল তাকে অলংকারগুলোর মালিক বানিয়ে দেওয়া, কিন্তু সে যেন নষ্ট করে না ফেলে এজন্য শর্তগুলো লাগিয়েছি। প্রশ্ন [১] তার জন্য শর্তগুলো মেনে চলা জরুরি কিনা এবং কোন শর্তের খেলাফ করলে তার মালিকানা বাতিল হবে কিনা? [২] এভাবে তাকে মালিক বানানোর দ্বারা সে অলংকারগুলোর মালিক হয়েছে কিনা? [৩] এমতাবস্থায় অলংকারগুলোর যাকাত কার উপর ওয়াজিব হবে? স্বামীর উপর না স্ত্রীর উপর? বিষয়গুলোর সমাধান বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। | প্রশ্ন-উত্তর