‘প্রত্যেক জিনিসের যাকাত আছে, শরীরের যাকাত হল রোযা।’ এই হাদীসটি কোন কিতাবে আছে এবং হাদীসটির সনদ কেমন? জানতে চাই?
উত্তরঃ
হাদীসটি সুনানে ইবনে মাজাহ [হাদীস ১৭৪৫] ও শুআবুল ঈমানে [হাদীস ৩৫৭৭] বর্ণিত হয়েছে। তবে হাদীসটির সনদ দুর্বল।
রেফারেন্সঃ
-মিসবাহুয যুজাজাহ ১/৩০৮, মাজমাউয যাওয়ায়েদ ৩/১৮২, আলইলালুল মুতানাহিয়াহ ২/৫৪০, আলফাওয়াহিদুল মাজমূজা ১/১২৩, তাযকিরাতুল মাওযূআত ৭০
🔗 সূত্রঃ মাসিক আলকাউসার