Loading...
আমি একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করি। প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনের ওযুখানা, গোসলখানা, বারান্দাসহ বিভিন্ন জায়গায় কখনো এক, দুই বা পাঁচ টাকার কয়েন বা পাঁচ-দশ টাকার নোট কয়েক দিন যাবৎ পড়ে থাকে। আমি এগুলো উঠিয়ে এক জায়গায় জমা করেছি। সব মিলে দুই-তিন শত টাকার মত হয়েছে। আমাদের মাদরাসায় একটি দাওয়াতী ফান্ড আছে। ঐ ফান্ডের জমাকৃত টাকা দ্বারা সাধারণত দাওয়াহ বিভাগের পাঠাগারের জন্য কোনো বই কেনা হয় বা ফটোকপি করা হয়। কখনো কখনো ঐ বিভাগের দাঈদেরকে কোথাও দাওয়াতী কাজে পাঠালে তাদের আসা-যাওয়া ও খাবারের খরচ ঐ ফান্ড থেকে দেওয়া হয়। আমি ঐ কুড়ানো টাকাগুলো ঐ ফান্ডে দিতে চাচ্ছি। মুহতারামের কাছে জানতে চাচ্ছি ঐ টাকাগুলো কি ঐ ফান্ডে দিতে পারব? | প্রশ্ন-উত্তর