Loading...
আমাদের একটি ‘সমাজ কল্যাণ সংস্থা’ আছে। এ সংস্থার পক্ষ থেকে আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকি। আমাদের এলাকায় এমন অনেক লোক আছে, যারা প্রতি বছর যাকাত দিয়ে থাকে। আমরা চাচ্ছি, তাদের যাকাতের টাকাগুলো জমা করে একটি বড় ধরনের হোটেলের ব্যবসা করব। উক্ত ব্যবসার সমস্ত লাভ গরীব-মিসকীনদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। আশা করা হচ্ছে, এতে গরীবদের উপকার বেশি হবে। মাননীয় মুফতী সাহেবের কাছে জানতে চাই, এভাবে যাকাতের টাকা দিয়ে ব্যবসা করতে কি কোনো অসুবিধা আছে? | প্রশ্ন-উত্তর