Loading...
রাশেদ একটি মাদরাসায় সীমিত বেতনে চাকরি করেন এবং ছোট একটি দোকানে কর্মচারি হিসেবে কাজ করে কিছু বেতন পান। রাশেদের সংসারে তাঁর মা, স্ত্রী ও ছোট ভাই ছাড়া কেউ নেই এবং তাঁদের থাকার কোনো বাড়িও নেই। তাঁরা অস্থায়ীভাবে তাদের খালার বাসায় থাকেন। কয়েক বছর ধরে রাশেদ ও তাঁর ভাই বাড়ি করার জন্য তিন লক্ষাধিক টাকা জমা করেছেন এবং এখানে তাঁদের টাকার অংশ প্রায় সমান সমান। তাই মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, তাদের জমাকৃত টাকার উপর যাকাত আসবে কি না? জানিয়ে বাধিত করবেন। | প্রশ্ন-উত্তর