Loading...
আমি একজন সাধারণ মানুষ। ছোট্ট একটি চাকরি করি। এতেই মোটামুটিভাবে আমার সংসার চলে। আমার কাছে যাকাতের নেসাব পরিমাণ সম্পদ নেই। একদিন আমি লটারি ধরি। তাতে দুই লক্ষ টাকা পেয়ে যাই। পরবর্তীতে জানতে পারি, লটারিতে পাওয়া টাকা হারাম। তাই এ টাকা গরীব-অসহায়দের দেওয়ার জন্য রেখে দেই। আমি আর এ টাকা খরচ করিনি। কিন্তু আমার কাছে থাকতেই এ টাকার ওপর বছর পূর্ণ হয়ে যায়। এখনো তা কাউকে দিতে পারিনি। মুহতারামের কাছে জানতে চাই, এখন কি আমাকে এ টাকার যাকাত দিতে হবে? | প্রশ্ন-উত্তর