Loading...
মুহতারাম, আমাদের একটি সামাজিক সংগঠন আছে। এই সংগঠনের জন্য আমরা সাধারণ দানের পাশাপাশি যাকাতদাতাগণের কাছ থেকে যাকাতের টাকাও সংগ্রহ করে থাকি এবং এই টাকা আমরা যাকাত গ্রহণের উপযুক্ত অভাবী ব্যক্তিদের চিকিৎসা, চাষাবাদ, লেখা-পড়া, বিবাহ-শাদী, সুদী লোনে জড়িয়ে পড়া ব্যক্তিদেরকে সেখান থেকে মুক্ত করা প্রভৃতি কাজে খরচ করি। যাকাত গ্রহণের উপযুক্ত নয় এমন অনেকেই বিভিন্ন প্রয়োজনে এই ফান্ড থেকে সুদমুক্ত ঋণও নিতে চায়। কিন্তু এ বিষয়টি নিয়ে আমরা সংশয়ে আছি যে, আমাদের জন্য এই ফান্ডের যাকাতের টাকা থেকে লোকদেরকে ঋণ দেওয়া বৈধ হবে কি না। আমাদেরকে এ বিষয়ে সঠিক মাসআলা জানিয়ে উপকৃত করবেন। | প্রশ্ন-উত্তর