Loading...
আমার ভাই গত বছর পাঁচ লাখ টাকায় একটি জমি বিক্রি করে। বিক্রয়লব্ধ সেই পাঁচ লাখ টাকা থেকে খরচ হওয়ার পর দুই লাখ টাকা তার কাছে এখনো রয়ে গেছে। তবে গত বছর ঐ জমি বিক্রি করার কিছুদিন পর সে পাগল হয়ে যায় এবং সাত-আট মাস পাগল অবস্থায় থাকে। তবে এখন আলহামদু লিল্লাহ সুস্থ। আর কয়েকদিন পর তার ঐ টাকার উপর এক বছর পূর্ণ হয়ে যাবে। মুহতারামের কাছে জানতে চাই, এমতাবস্থায় বছর পূর্ণ হওয়ার পর কি তার ঐ দুই লাখ টাকার যাকাত আদায় করতে হবে? | প্রশ্ন-উত্তর