Loading...
আমি কওমী মাদরাসার দাওরায়ে হাদীসের ছাত্র। কিতাবখানার দীর্ঘ দশ বছরে বিভিন্ন উপায়ে আমি কিছু কিছু কিতাব সংগ্রহ করি। যার অধিকাংশই তাফসীর, শুরূহুল হাদীস ও ফিকহের কিতাব। অন্য ফনেরও অল্প কিছু কিতাব আছে। সবগুলো কিতাবের মূল্য যাকাতের নেসাবের সমান বা কিছু বেশি হবে। কিতাবগুলো ছাড়া আমার ব্যক্তি মালিকানায় অন্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি নেই। হুজুরের কাছে জানতে চাই, আমার জন্য কি মাসিক খোরাকী ও অন্যান্য প্রদেয় আদায় করার জন্য মাদরাসার এমদাদী তহবিল (যার উৎস, যাকাত, ফিতরা ও সদকা) থেকে সহযোগিতা নেওয়ার কোনো সুযোগ আছে? | প্রশ্ন-উত্তর