Loading...
আমার আব্বা আমার এক আত্মীয়ের সাথে শেয়ারে একটি বেকারি দেন। ব্যবসার মূলধন উভয়ে সমান হারে আদায় করার কথা হয়। কিন্তু ঐ আত্মীয়ের কাছে দোকানের সিকিউরিটি স্বরূপ প্রদেয় অর্থ ছিল না। তাই তিনি আব্বা থেকে এই টাকা ঋণ নেন। পাঁচ বছর পর তিনি এ ঋণ শোধ করেন। প্রশ্ন হল, আব্বার উপর কি এ টাকার উপর বিগত পাঁচ বছরের যাকাত ফরয হবে? উল্লেখ্য, সে আত্মীয় বিগত পাঁচ বছরে প্রতি বছর এ টাকার যাকাত দিয়েছেন। তার ধারণা ছিল, এ টাকা যেহেতু তার পক্ষ থেকে সিকিউরিটি হিসেবে জমা ছিল তাই তার যাকাত দিতে হবে। | প্রশ্ন-উত্তর