📖
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী মাসিক আলকাউসার এর যাকাত সম্পর্কিত সকল প্রশ্ন-উত্তর থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজুন

আমি প্রতি বছর ৭০/৮০ হাজার টাকা যাকাত হিসাবে দিয়ে থাকি। আমার একজন দুধ-মা আছেন, যিনি অত্যন্ত দরিদ্র। এ বছর আমি চাচ্ছি, আমার দুধ-মাকে যাকাতের কিছু টাকা দিব। এক্ষেত্রে জানার বিষয় হল, দুধ-মাকে যাকাতের টাকা প্রদান করা কি শরীয়তসম্মত হবে?

উত্তরঃ

নিজ মাকে যাকাত দেওয়া যায় না। কিন্তু দুধ-মাকে যাকাতের টাকা দিতে পারবেন।

রেফারেন্সঃ

-কিতাবুল আছল ২/১২৪; ফাতহুল কাদীর ২/২০৯; আদ্দুররুল মুখতার ২/৩৪৬